১৪ বছরের ইহুদিবাদী কিশোরের খোঁজে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের ঘরবাড়িতে আগুন দিচ্ছে উগ্র ইহুদিবাদী অবৈধ শরণার্থীরা।
শনিবার (১৩ এপ্রিল) পশ্চিম তীরের আবু ফালাহ গ্রামে এই নৃশংসতার ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী আল জাজিরা প্রতিনিধি নিদা ইবরাহীম জানান, পশ্চিম তীরে তাণ্ডব চালাচ্ছে উগ্র ইহুদিবাদী অবৈধ শরণার্থীরা। ১৪ বছরের নিখোঁজ ইহুদিবাদী কিশোরের খোঁজে ঘরবাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে তারা। ১২ এর অধিক উগ্র ইহুদিবাদী অবৈধ শরণার্থী গ্রামে প্রবেশ করেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে শুরু করে। এখন পর্যন্ত ১৪টি বাড়ি ও বেশ কয়েকটি গাড়িতে আগুন দিয়েছে তারা।
তিনি আরো জানান, এই নৃশংসতার ঘটনায় এখন পর্যন্ত ১ ফিলিস্তিনি নিহত ২৫ জন আগুনে পুড়ে আহত হয়েছেন।
তার ভাষ্যমতে, চলতি বছর পশ্চিম তীরে উগ্র ইহুদিবাদী সন্ত্রাসীদের তাণ্ডব ও নৃশংসতার পরিমাণ গত বছরের নৃশংস ঘটনার সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
সূত্র: আল জাজিরা











