spot_img
spot_img

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনি। কিন্তু এর প্রভাবে সৃষ্ট আবহাওয়ার বিরূপ প্রভাব রয়ে গেছে বাংলাদেশে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। এ বৃষ্টি আরও দুইদিন থাকতে পারে।

এরইমধ্যে ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের সমুদ্রবন্দরে দেওয়া দূরবর্তী হুঁশিয়ারি সংকেত তুলে ফেলার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

এদিকে বঙ্গোপসাগরে এখনো অস্থির পরিস্থিতি বিরাজ করছে। ইতোমধ্যে পূর্বাভাসে বলা হয়েছে অশনির পর আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট উইন্ডিডটকমে দেখা যায়, আগামী ২০ মের দিকে ফের সাগর উত্তাল হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ