জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ডিজিটাল প্লাটফর্মের গুরুত্ব অটুট রাখতে তথ্য-প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধকল্পে অনলাইন তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার ঘৃণা ও মিথ্যাচারের ভয়ংকর ক্ষতি থেকে এ বিশ্বকে রক্ষায় অবশ্যই সংঘবদ্ধ পদক্ষেপ নিতে হবে গোটাবিশ্বকেই।
গতকাল সোমবার (১২ জুন) উদ্ভুত পরিস্থিতির আলোকে গবেষণামূলক একটি প্রতিবেদন উপস্থাপন উপলক্ষে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের পরিপ্রেক্ষিতে অনলাইনে যে ধরনের ঘৃণামূলক বক্তব্য, ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপিত হচ্ছে-তার ফলে ইতিমধ্যেই অনেক ক্ষতি সংঘটিত হয়েছে। দিনযত যাচ্ছে হুমকির আশংকাও বেড়ে চলছে। তাই তথ্যের যথার্থতা, ধারাবাহিকতা এবং নির্ভরযোগ্যতা যাচাইয়ের অবকাশ রয়েছে তা ব্যবহারের আগে এবং এ দায়িত্বটি ব্যবহারকারিগণকেই গ্রহণ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, আমি আশা করছি তথ্যের গুণগত মান যাচাইয়ের ক্ষেত্রে এই সচেতনতাবোধ জোরদার ভূমিকা পালনে সক্ষম হবে।












