রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঢাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

ঢাকায় আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ থাকতে পারে। একইসাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আজ শুক্রবার (১৩ জুন) সকালে দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানীসহ আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস, আদ্রতার পরিমাণ ছিল ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

এছাড়া, পূর্বাভাসে আরো জানানো হয়েছে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ