সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানী ঢাকার সদরঘাট থেকে গোপন তথ্যের ভিত্তিতে নৌ-পথে পলায়নরত অবস্থায় তাদের গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মাইনুল হাসান জানান, ঢাকার নিউমার্কেট থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ডিএমপির মিডিয়া উইং জানায়, গোপন তথ্যের ভিত্তিতে নৌ-পথে পলায়নরত অবস্থায় রাজধানী ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।











