লিবিয়ার জাতীয় বীর শহীদ ওমর মুখতার রহ. এর মাজার জিয়ারত করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
বুধবার (১২ আগস্ট) লিবিয়া সফরের অংশ হিসেবে বেনগাজিতে শহীদ ওমর মুখতারের মাজার জিয়ারত করনে তিনি।
ওমর মুখতার রহ. ছিলেন উসমানীয় সাম্রাজ্যেরও একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ইতালীয়দের লিবিয়া দখলের সময় তিনি তাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন।
টানা ২৩ বছর তিনি মুসোলিনির ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেন। এরপর তাকে নিজ জনগণের সামনে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেওয়া হয়।
১৯৩১ সালের ১৬ সেপ্টেম্বর ৭৩ বছর বয়সে তিনি শহীদ হন।
সূত্র: ইয়ানি সাফাক










