spot_img
spot_img

বদলির আদেশকে শাস্তি হিসেবে গণ্য করার কোন সুযোগ নেই : আপিল বিভাগ

বদলির আদেশকে শাস্তি হিসেবে গণ্য করার কোন সুযোগ নেই বলে এক রায়ে উল্লেখ করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

অগ্রণী ব্যাংক লিমিটেড বনাম মো. হানিফ শেখ এবং অন্যান্য শীর্ষক মামলার রায়ে আপিল বিভাগ এ রায় দিয়েছেন।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ বেঞ্চ বিষয়টি নিয়ে আনা লিভ পিটিশনে মেরিট রয়েছে উল্লেখ করে তা নিষ্পত্তি করে রায় দেন। বেঞ্চের অপর বিচারপতিগণ হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিম।

সাত পৃষ্ঠায় দেয়া এ রায় সুপ্রিমকোর্টের ওয়েবসাইটৈ প্রকাশ করা হয়েছে। রায়ে বলা হয়েছে- there is no scope to hold the said order of transfer is a punishment. প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে অগ্রণী ব্যাংকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে করা আবেদন) নিষ্পত্তি করে রায়টি দেয়া হয়। গত ৩১ জুলাই ওই রায় দেন আপিল বিভাগ। সাত পৃষ্ঠায় দেয়া এ পূর্ণাঙ্গ রায়টি এখন সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মামলাটিতে বলা হয়, চাকরি দেয়ার কথা বলে অর্থ নেয়ার অভিযোগে অগ্রণী ব্যাংক কর্মকর্তা (ক্যাশ) হানিফ শেখের তিনটি বার্ষিক ইনক্রিমেন্ট প্রত্যাহারের পাশাপাশি অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নেয় ব্যাংক কর্তৃপক্ষ।

এর বিরুদ্ধে তিনি ব্যাংকের বোর্ডের কাছে আপিল করেন। বোর্ড তিনটির পরিবর্তে একটি ইনক্রিমেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত দেয়।

আপিল বিভাগের রায়ে প্রশাসনিক ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বহাল রেখে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ