spot_img
spot_img

আমেরিকা ও তার অনুচরেরা ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়: রাশিয়া

রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার অনুচর বাহিনী ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়।

সোমবার (১২ সেপ্টেম্বর) দেশটির সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা নিকোলাই প্যাতরুশেভ মস্কোয় এক বক্তব্যে বলেন, সার্বিকভাবে ইউক্রেনের চলমান ঘটনাপ্রবাহ প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও তার অনুচরেরা ইউক্রেনে সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঢল নামিয়ে চলমান যুদ্ধকে দীর্ঘায়িত করতে চায়। এসব সমরাস্ত্র পরবর্তীতে ইউক্রেনের নিরীহ জনগণকে দমনের কাজে ব্যবহৃত হবে।

তিনি বলেন, ইউক্রেনের ‘নাৎসিবাদী সরকারের’ প্রতি পশ্চিমাদের সমরাস্ত্র সহযোগিতা এবং রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা ও চাপপ্রয়োগ সত্ত্বেও ইউক্রেনে রাশিয়ার সামরিক লক্ষ্যগুলো অর্জিত হবেই।

তিনি জাপোরোজ্জিয়া পরমাণু স্থাপনার নিরাপত্তার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, ন্যাটো বাহিনীর দেওয়া সমরাস্ত্র দিয়ে চালানো হামলা ওই পরমাণু স্থাপনার জন্য ঘোরতর হুমকি সৃষ্টি করেছে।

রুশ সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা বলেন, এ ধরনের হামলা শুধু ইউক্রেনের বেশিরভাগ জনগোষ্ঠীর জন্য নয় সেইসঙ্গে ইউরোপীয় জনগণের জন্যও বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ