স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, মিয়ানমার সীমান্তে বিজিবিকে আরও বেশি শক্তিশালী করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও কড়া প্রতিবাদ জানিয়েছে, আশা করা যাচ্ছে শিগগিরই সীমান্ত এলাকায় গোলাগুলি বন্ধ হবে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে পুলিশ মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারাই জড়িত থাকুক না কেনো তাদের আইনের আওতায় আনা হবে। সরকারি চাকরি করলেও তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় রাজশাহী অঞ্চলে শতাধিক পুলিশ সদস্য শহীদ হয়েছেন। তাদের বীরত্বগাঁথা ও দেশপ্রেমের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাদুঘর প্রতিষ্ঠার করা হলো। এর মাধ্যমে শহীদদের স্মরণ করা হচ্ছে। তাদের অবদান কখনও ভুলবে না বাংলাদেশ।











