spot_img
spot_img

নারী অধিকার বাস্তবায়নে মহিলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের ঐক্যবদ্ধ করে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে সরকারের মাধ্যমে আইন প্রণয়ন ও নীতিমালা করে নারীর অধিকার বাস্তবায়নে মহিলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনস্থ পার্লামেন্ট মেম্বার্স ক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত বাংলাদেশের জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারী সংসদ সদস্যদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার নারীবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো সংবেদনশীল নারী নেতৃত্বের ফলে নারী সুরক্ষা আইন, অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, দারিদ্র্যতার হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নামিয়ে আনা, নারীদের সুরক্ষায় বিভিন্ন রকম ভাতা প্রদান কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তিনি বলেন, এজন্য শেখ হাসিনা আজ বিশ্বে অনন্য নেতৃত্ব।

স্পিকার আরো বলেন, গণতন্ত্রকে সুসংহত ও সুশাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে নারী প্রতিনিধিত্বকে প্রাতিষ্ঠানিকভাবে নিশ্চিত করতে হবে। তিনি বলেন, নারী সংসদ সদস্যগণ বিষয়ভিত্তিক ও গ্লোবাল ইস্যূতে এবং জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা রাখেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ