spot_img
spot_img

রোগীদের আর ফ্লোরে চিকিৎসা নিতে হবে না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, কোনো রোগীকে আর ফ্লোরে চিকিৎসাসেবা নিতে হবে না।

তিনি বলেন, সরকারি হাসপাতালে গেলে এখনও দেখা যায় জায়গার অভাব। বাধ্য হয়ে হাসপাতালের ফ্লোরে রোগীর চিকিৎসাসেবা দিতে হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে দেশের বিভিন্ন হাসপাতালে ৭৪টি শেখ রাসেল স্ক্যানু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে। গড় আয়ু অনেক বৃদ্ধি পেয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ চলে গেছে। এ সময়ে ফ্লোরে চিকিৎসাসেবা দেওয়াটা খুবই দুঃখজনক। এটা আর হতে দেওয়া যাবে না।

তিনি বলেন, যদি পার্শ্ববর্তী দেশ ভারত ভালো চিকিৎসা দিতে পারে, যদি থাইল্যান্ড চিকিৎসাসেবা দিয়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে পারে, তাহলে আমরাও পারব। আমাদের চিকিৎসাসেবা দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারব। একজন মানুষ অসুস্থ হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসবে, সেই মানুষ হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা লাভ করবে, এটাই স্বাভাবিক। এজন্য কেউ চিকিৎসা নিতে এসে জায়গা না পেয়ে ফ্লোরে চিকিৎসা নেবে, এটা অচিরেই বন্ধ করতে সব রকম কাজ করা হবে। এজন্য এবার আমরা মাঠে নামছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ