spot_img
spot_imgspot_img

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন তরুণ আলেম জুনায়েদ আল হাবিব

ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর।

রোববার, ১৩ সেপ্টেম্বর দুপুরে ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

২০২৫ সালের মার্চে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

জুনায়েদ আল হাবিব ১৯৯৮ সালের ৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ বাবুল এবং মাতার নাম সাহারা বেগম। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের ঘাটারচরে।

তিনি ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত জামিয়া ইসলামিয়া লালমাটিয়া মাদরাসা থেকে দাওরায়ে হাদীস সম্পন্ন করেন।

রোববার মাগরিবের নামাজের পর তার জানাজা সম্পন্ন হয়। পরে নিজ বাড়িতে তাকে দাফন করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ