বিএনপির চেয়ারপারসন ও সাবেক সরকার প্রধান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এ কার্যক্রম শুরু হয়।
এদিন দুপুরে তার চিকিৎসকদের দলের অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, মঙ্গলবার বিকালে হাসপাতালে আসেন খালেদা জিয়া। বিকাল হওয়ায় সব পরীক্ষা-নিরীক্ষা শুরু করা সম্ভব হয়নি। বুধবার সকাল থেকে সবগুলো পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে।
পরীক্ষা করানোর পর রিপোর্টগুলো এলে চিকিৎসক বোর্ড সদস্যরা পর্যালোচনা করবেন। এরপর তার স্বাস্থ্যের বিস্তারিত অবস্থা জানানে হবে।










