spot_img
spot_img

আমেরিকায় ডাকঘর অফিসে সহকর্মীর গুলিতে নিহত ২

আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যে ডাক বিভাগের এক কর্মীর গুলিতে তার দুই সহকর্মী নিহত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।

ডাক বিভাগ বলছে, মেমফিসে ইস্ট লামার ক্যারিয়ার এনেক্স কার্যালয়ে সন্দেহভাজন বন্দুকধারী এ হামলা চালায়। এতে সেখানকার দুই কর্মী নিহত হয়। পরে নিজের ছোঁড়া গুলিতে মারা গেছে ওই হামলাকারী। এ পরিস্থিতির জন্য ডাক বিভাগ মর্মাহত।

ডাক পরিদর্শক সুসান লিংক জানান, হামলার শিকার দুই ব্যক্তি এবং বন্দুকধারী নিজেও ডাক বিভাগেরই কর্মী।

এফবিআইয়ের মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা অ্যানে বলেন, এফবিআই ঘটনাস্থলে কাজ করছে। তারা নিশ্চিত করেছে, ডাক বিভাগের যে তিন কর্মীর মরদেহ উদ্ধার হয়েছে, এর মধ্যে হামলাকারীও রয়েছে। নিজের ছোঁড়া গুলিতেই মৃত্যু হয়েছে তার। এ ঘটনায় তদন্ত চলছে।

আমেরিকায় বন্দুক হামলার ঘটনা একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কাজ করা মানুষের অভিযোগ, আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা ও বন্দুক আইনগুলো অপেক্ষাকৃত শিথিল হওয়ায় এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ