spot_img
spot_img

পাকিস্তানে বাসে আগুন; পুড়ে অঙ্গার ১৮ জন

পাকিস্তানে একটি বাসে অগ্নিকাণ্ডে পুড়ে অঙ্গার হয়েছেন অন্তত ১৮ জন।

বুধবার (১২ অক্টো রাতে বন্দর শহর করাচির সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদ ও জামশোরো শহরের সাথে সংযোগকারী এম-৯ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ পাকিস্তানে আগুন লাগা বাসটিতে বন্যাদুর্গতরা দাদু জেলায় বাড়িতে ফিরছিলেন। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি।

সংসদীয় স্বাস্থ্য সচিব সিরাজ কাসিম সুমরো সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত দুর্ঘটনায় ১৮ জন যাত্রী মারা গেছেন। এছাড়া আরো ১০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধারকারী দল চিকিৎসা দিয়েছে। বাসে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

জামশোর জেলা কমিশনার আসিফ জামিল রয়টার্সকে বলেন, যারা বাসে ভ্রমণ করছিল তারা বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তারা মোটরওয়ে থেকে দূরে কোথাও স্থানান্তরিত হয়েছিল এবং দাদু জেলায় নিজেদের বাড়ি ফিরছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ