বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরাইল; শহীদ ১৫০০

১২টি টাওয়ারসহ ঘনবসতিপূর্ণ গাজ্জা উপত্যকায় রাতভর ৭৫০টি বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত দেড় হাজারের বেশি লোক শহীদ হয়েছে।

দখলদার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর কথিত অভিযানের ভিডিও ফুটেজে দেখা গেছে, অগণিত ভবনে ক্ষেপণাস্ত্র হামলা করা হচ্ছে এবং সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তাদের যুদ্ধবিমান থেকে এক মিনিটের মধ্যে ১২টি টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

অবরুদ্ধ ফিলিস্তিনি ছিটমহলটিতে রাতব্যাপী অভিযানে বেসামরিক লোকের হতাহতের কোনো সংখ্যা জানায়নি দখলদার ইসরাইল। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এ পর্যন্ত গাজ্জায় হামলা চালিয়ে দেড় হাজারের বেশি লোক হত্যা করেছে ইসরাইল।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ