spot_img
spot_img

পাচার করা অর্থ পেয়ে আওয়ামী লীগ পাগল হয়ে গেছে: রিজভী

পাচার করা অর্থ পেয়ে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ পাগল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেছেন, বোমাবাজি ও সন্ত্রাসের মাধ্যমে সরকারকে ব্যর্থ করতে পাঁয়তারা চালাচ্ছে আওয়ামী লীগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ ঘনিষ্ঠরা যাবতীয় অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল। রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পরই বর্তমান সরকার ব্যাংক লুটপাট, অর্থ পাচারসহ অনেক কিছুর সম্মুখীন হয়েছে। এসব সংকট সামাল দিয়ে দেশ পুনর্গঠনে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আসন্ন দুর্গাপূজা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দুর্গাপূজা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হতে পারে। এ কারণে মণ্ডপে মণ্ডপে সতর্ক পাহারা রাখার পরামর্শ দেন তিনি।

পূজায় কোনো ধরনের নাশকতা যেন না হয়, সে কারণে গণতন্ত্রকামী সব রাজনৈতিক দলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ