spot_img
spot_img

আফগানিস্তান-সৌদি আরব সম্পর্ক জোরদারে কুয়েতে বৈঠক

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে কুয়েতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় কুয়েতে বসবাসরত আফগান নাগরিকদের জন্য উমরাহ ভিসা প্রদান সহজ করার বিষয়েও আলোচনা হয়।

কুয়েতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান মাওলভি মুহাম্মাদ শফিক খতিব এবং দেশটিতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত সুলতান বিন সাদ বিন খালিদ আল সৌদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং কুয়েতে বসবাসরত আফগানদের জন্য উমরাহ ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা করেন।

এ সময় আফগানিস্তান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক আরও সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখতে যৌথ প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি ও আরটিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ