spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৪১ জন গ্রেপ্তার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৬৬ গ্রাম ২১০ পুরিয়া হেরোইন, ২ কেজি ২৫৫গ্রাম ৮০ পুরিয়া গাঁজা ও ৪৩৫৭ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪ টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ