spot_img
spot_img

ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চালু রাখতে এখনো সমঝোতা হয়নি : রাশিয়া

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি অব্যাহত রাখার ব্যাপারে এখনও কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে রাশিয়া।

গতকাল শনিবার (১৩ নভেম্বর) এ তথ্য জানান রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন ।

তিনি বলেন, রাশিয়ায় উৎপাদিত খাদ্যশস্য ও রাসায়নিক সার বিশ্ব বাজারে সরবরাহ করার জন্য মস্কো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

রুশ মন্ত্রী বলেন, গত সপ্তাহে জেনেভায় জাতিসংঘের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা ফলপ্রসূ হলেও ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির খুঁটিনাটি বিষয়ে এখনও কোনো সমঝোতায় পৌঁছা সম্ভব হয়নি।

ভারশিনিন বলেন, যতদিন পর্যন্ত রাশিয়ার রাষ্ট্রীয় ব্যাংককে আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা সুইফটের সঙ্গে আবার সংযুক্ত করা না হচ্ছে ততদিন এই আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার আশা নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ