অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে নোঙর করা কার্নিভ্যাল অস্ট্রেলিয়া নামে একটি সংস্থার ম্যাজেস্টিক প্রিন্সেস নামে জাহাজে ৮০০ যাত্রী কোভিড আক্রান্ত। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন কড়া কোভিড বিধিনিষেধ জারি করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল বলেছেন, ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রশাসন সচেতন হয়েছে। তিনি বলেন, সুস্থ হলে এক এক করে যাত্রীদের বার করে আনা হবে জাহাজ থেকে।
জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন, কোভিড আক্রান্ত রোগীদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রোগীদের ওপর নজর রাখছেন জাহাজের কর্মীরা।
সূত্র: রয়টার্স











