বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

প্রথমবার দেশে গুমের মতো অপরাধের বিচার শুরু হয়েছে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার প্রথমবারের মতো দেশে গুমের মতো অপরাধের বিচার শুরু করেছে।

আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা আড়াইটায় শুরু হওয়া জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, বেশ কিছু সংস্কারের কাজ চলছে, ভবিষ্যতের রাষ্ট্র গঠনে এসব সংস্কার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইতোমধ্যে ৩০টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য পোষণ করেছে রাজনৈতিক দলগুলো। এটি একটি ঐতিহাসিক অর্জন।

ড. ইউনূস বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ।

জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং ইতোমধ্যে জুলাই সনদ গেজেট আকারে প্রকাশের পর্যায়ে রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ