spot_img

জামায়াত আমির ডা. শফিকুর রহমান ৭ দিনের রিমান্ডে

‘জঙ্গিবাদে’ সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানকে ৭ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করে যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলার ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। পরে আসামিপক্ষে আব্দুর রাজ্জাক ও এস এম কামাল উদ্দিন সহ প্রমুখ আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন।

এসময় রাষ্ট্র পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল্লাহ আবু আসামির জামিনে বিরোধিতা করে রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ডের আদেশ দেন।

এর আগে সোমবার রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল ডা. শফিকুর রহমানকে গ্রেফতার করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ