রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির ১০৬ জন কারাবন্দী নেতাকর্মীর জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মাদ তোফাজ্জল হোসেন শুনাণি শেষে এ আদেশ দেন।
এর আগে, কারাগারে থাকা ১০৬ আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন আদালতে।
মামলা সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন।
মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দেড় থেকে দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।










