spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৩২ হাজার ৮৮৯ পিস ইয়াবা, ১৬৫ গ্রাম হেরোইন, ৩ বোতল বিদেশি মদ, ২৬ বোতল ফেন্সিডিল, ৪৪ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ১০০০ মি. লি. বিদেশি মদ জব্দ করা হয়।

শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ