বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

৫৩ শতাংশ ইসরাইলির বিশ্বাস হামাস এখনো পরাজিত হয়নি; ২২ শতাংশ বলছে ইসরাইল যুদ্ধে হেরে গেছে

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে এখনও পর্যন্ত নির্মূল করতে পারেনি ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সেনাবাহিনী বলে মতামত দিয়েছেন দেশটির ৫৩ শতাংশ মানুষ। সেই সঙ্গে, ইতিমধ্যে তেল আবিব গাজ্জার যুদ্ধে পরাজিত হয়েছে বলেও মনে করছেন ২২ শতাংশ ইসরাইলি।

প্রসঙ্গত, গত শুক্রবার গাজ্জা উপত্যকায় চলমান যুদ্ধ ১০০ দিনে প্রবেশ করেছে। এই উপলক্ষে ইসরাইলের জনপ্রিয় ‘মারিভ’ পত্রিকা একটি মতামত জরিপের আয়োজন করে। যার বিষয়বস্তু ছিল, ইসরাইল এই যুদ্ধে বিজয়ী হবে, নাকি পরাজয় বরণ করবে ? পত্রিকাটির হয়ে জরিপ পরিচালনা করে ‘লাজার রিচার্স ইন্স্টিটিউট।’ সেখান থেকেই ইসরাইলিদের এমন পরিসংখ্যান উঠে এসেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ৯ শতাংশ ইসরাইলি মনে করে এই যুদ্ধে তারা বিজয়ী হয়েছে। ৫৩ শতাংশ ইসরাইলি মনে করে তারা এখনো বিজয়ী হয়নি তবে, সেই প্রচেষ্টায় রয়েছে। ২২ শতাংশ ইসরাইলি মনে করছে তারা এই যুদ্ধে ইতিমধ্যে হেরে গেছে। ৮ শতাংশ ইসরাইলি মনে করে বিপর্যস্ত পরাজয়ের সম্মুখীন তাদের দেশের সেনাবাহিনী। বাকি ৮ শতাংশ ইসরাইলি এ বিষয়ে কিছুই জানেন না বলে মতামত দিয়েছেন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ