spot_img
spot_img

হামাসের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে ৪ হাজার ইসরাইলি সৈন্য বিকলাঙ্গ

গত বছরের অক্টোবরের শুরু থেকে, অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে ৪ হাজার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সৈনিক বিকলাঙ্গ হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (১২ জানুয়ারি) হিব্রু সংবাদ ওয়েবসাইট ‘ওয়াল্লা’ থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, “দীর্ঘ সংখ্যক বিকলাঙ্গ ইসরাইলি সৈন্যকে গ্রহণ করতে প্রস্তুতি নিচ্ছে তেল আবিব। যুদ্ধ শুরু হওয়ার ১০০ দিন পরে, প্রায় ৪ হাজার সৈন্য ইতিমধ্যে বিকলাঙ্গ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ধারণা করা হচ্ছে এই পরিসংখ্যানটি ৩০ হাজারে পৌঁছে যেতে পারে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, “গত ৭ অক্টোবরে হামাসের হামলা ইসরাইলকে যুদ্ধক্ষেত্রে টেনে নিয়ে যায়। তবে এত সংখ্যক হতাহত সৈনিকের সংখ্যা দেখেনি ইসরাইল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের জখমগুলো মারাত্মক।”

প্রতিবেদনে বলা হয়েছে, “আহত সৈন্যদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেনি ইসরাইলি সামরিক বাহিনী। কারণ তারা ভয় পায় এতে তাদের জনগণের মনোবল ভেঙে পড়তে পারে।”

ইসরাইলের বিকলাঙ্গ সৈনিকদের জন্য গঠিত ‘আইডিএফ ডিসএবল ভেটেরান্স অর্গানাইজেশনের’ চেয়ারম্যান এডান ক্লেইম্যান বলেন, “আমি গত ৩০ বছর ধরে এই সংগঠনে রয়েছি। কিন্তু এত বড় সংখ্যক আহত ব্যক্তির সম্মুখীন কখনো হইনি। এখানে প্রচুর আহত সৈনিক রয়েছে যাদের মধ্যে অনেকের অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গেছে, কেউ অন্ধ হয়ে গেছে ও কেউ প্যারালাইসিস বা পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ