spot_img
spot_img

সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি; উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে সদ্য নির্বাচিত মুহাম্মাদ সাহাবুদ্দিন বর্তমান রাষ্ট্রপতি মুহাম্মাদ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে যাবেন তিনি।

বঙ্গভবন সূত্রে জানা গেছে, বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে নতুন রাষ্ট্রপতির সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা উপস্থিত থাকবেন।

গত রবিবার দেশের ২২তম রাষ্ট্রপতি পদে দুদকের সাবেক কমিশনার মুহাম্মাদ সাহাবুদ্দিনকে মনোনয়ন দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সোমবার (১৩ ফেব্রুয়ারি) তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিনই গেজেট প্রকাশিত হয়।

বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল থেকে নতুন রাষ্ট্রপতি হিসেবে অভিষেক হবে মুহাম্মাদ সাহাবুদ্দিনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ