spot_img

এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে না: নুরুল ইসলাম নাহিদ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, খাদ্য সংকটের কারণে এক সময় আমাদেরকে ভিক্ষুকের জাতি বলতো বিদেশিরা। কিন্তু এখন আর কেউ ভিক্ষুকের জাতি বলে না। বাংলাদেশে এখন খাদ্য উদ্বৃত্ত। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ জাতি। বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।

সোমবার (১৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, আগামী দুই বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন করে জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের কার্মকাণ্ডকে আরও গতিশীল করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ