spot_img
spot_img

গাজ্জায় ত্রাণপ্রার্থীদের ওপর ইসরাইলী হামলা; শহীদ ৬

যুদ্ধবিধ্বস্ত গাজ্জা শহরে মানবিক সহায়তাপণ্য নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর গুলিবর্ষণে ছয়জন শহীদ এবং ৮৩ জন আহত হয়েছে। আহতদের গাজ্জার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ওয়াফা নিউজ এজেন্সি।

গত সোমবার গাজ্জায় একটি সাহায্য বিতরণ স্থানে গুলিবর্ষণে ১১ জন শহীদ হন। আর গতকাল বুধবারের (১৩ মার্চ) প্রাণহানির ঘটনাটি ঘটে একটি কুয়েতি ত্রাণ বিতরণস্থলে।

এদিকে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক রাফাহ শহরে জাতিসংঘের সাহায্য সংস্থা ইউএনআরডব্লিউএর সাহায্যকেন্দ্রে ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এক বিবৃতিতে ডুজারিক বলেন, এই হামলা প্রতিষ্ঠানটিতে কাজ করার ক্ষেত্রে কর্মীদের ওপর নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

ডুজারিক আরও বলেন, এর মাধ্যমে স্বীকার করে নিতে হবে গাজায় কতটা অমানবিক পরিস্থিতির ভেতর দিয়ে আমাদের কর্মীদের কাজ করে যেতে হচ্ছে।

সূত্র : আলজাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ