অবরুদ্ধ গাজ্জা শহরের পশ্চিমের আশপাশে অবস্থানরত বাস্তচ্যুত ফিলিস্তিনিদের খুব শীঘ্রই এলাকা পরিত্যাগের নির্দেশ দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।
বুধবার (১৩ মার্চ) এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। এই এলাকার আশ্রয়কেন্দ্রগুলোয় ৮৮ হাজার ফিলিস্তিনি বসবাস করে আসছিলেন।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের আগে আদেশভুক্ত এলাকাটি প্রায় ৩ লাখ ফিলিস্তিনির আবাসস্থল ছিল।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরাইলের নতুন আদেশের আওতাভুক্ত এলাকার আয়তন ১২ দশমিক ৪৩ বর্গকিলোমিটার, যা গাজা উপত্যকার মোট এলাকার ৩ দশমিক ৪ শতাংশ।
উল্লেখ্য, গাজা নগরী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে পড়েছে। গাজা নগরীর পশ্চিমের বাসিন্দাদের দক্ষিণে পালিয়ে যেতে বলেছে ইসরাইল। তবে সাম্প্রতিক দিনগুলোয় অনেক ফিলিস্তিনি গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিস ছেড়ে গেছেন।
সূত্র: জাতিসংঘ











