spot_img
spot_img

১৩ বছরের ফিলিস্তিনি শিশুর হত্যাকারীকে বাঁচাতে মরিয়া ইসরাইলের নিরাপত্তা মন্ত্রী

গত মঙ্গলবার রাতে শুয়াফাত শরনার্থী শিবিরে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি চালিয়ে হত্যা করে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের এক পুলিশ কর্মকর্তা। তবে এ নিরিহ শিশুর হত্যাকারীকে শাস্তি দেওয়ার বদলে উল্টো রক্ষা করার চেষ্টা করছেন অবৈধ দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির।

ছেলেটির মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তকে তলব করা হয়েছিল অভ্যন্তরীণ পুলিশ তদন্ত বিভাগ (ডিআইপিআই) থেকে। তবে তাৎক্ষণিক ডিআইপিআই’ এর কার্যালয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে সমর্থন জানাতে হাজির হন বেন গাভীর।

ডিআইপিআই’কে উদ্দেশ্য করে তিনি বলেন, “এটি আমার কাছে আপত্তিজনক যে, এমন একজন যোদ্ধাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে আসার সাহস দেখায় ডিআইপিআই।”

উল্লেখ্য, গত গত মঙ্গলবার রাতে আল-কুদসের উপকণ্ঠে অবস্থিত শুয়াফাত শরণার্থী শিবিরে আতশবাজি দিয়ে খেলা করছিল রামি হামদান আল-হালহুলি নামে ১৩ বছর বয়সী এক কিশোর। তবে এই কিশোরকে নির্মমভাবে হত্যা করে ইসরাইলি পুলিশ।

অভিযুক্ত পুলিশের দাবি, ইসরাইলি বাহিনী লক্ষ্য করে আতশবাজি নিক্ষেপ করছিল এই কিশোর। অথচ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যাচ্ছে, আতশবাজিটি আকাশের দিকে ছোড়া হয়েছিল।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ