spot_img
spot_img

ধর্ষকের বিচার প্রকাশ্যে করার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবি এবং শাহবাগে পুলিশের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

আজ শুক্রবার (১৪ মার্চ) জুমার নামাজ শেষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিরের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, আবুল হাসনাত জালালী, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি শামসুল আলম

সমাবেশে বক্তারা বলেন, আমার বোন আছিয়ার মৃত্যু হয়েছে, আর কোনো আছিয়ার যেন মৃত্যু না হয়। স্বাধীনতা ৫৫ বছর হয়ে গেছে অথচ কোরআনের একটা আইন করতে পারলাম না। ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। আছিয়ার হত্যাকারীকে প্রকাশ্যে পাথর নিক্ষেপ করে বিচার করতে হবে।

বক্তারা আরও বলেন, কোরআনের আইন বাস্তবায়ন হলে এ দেশে আর কোনো ধর্ষণ হবে না। ব্রিটিশদের আইন বাতিল করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ