শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মধ্যরাতে কোর্ট খোলা কেন? পাকিস্তানে দুর্বৃত্তদের চাপিয়ে দিয়েছে আমেরিকা: ইমরান খান

পাকিস্তানে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভোটাভোটির দিন মধ্য রাতে সুপ্রিম কোর্ট খোলা রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পেশোয়ারে এক র‌্যালিতে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাকে ক্ষমতা থেকে থেকে সরাতে শেষ রাতেও সুপ্রিম কোর্ট খোলা ছিল। কেন? আমি কি কোনো আইন ভঙ্গ করেছি। আমি তো জনগণকে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কখনো উস্কে দিইনি।

ইমরান খান বলেন, আমি পাকিস্তানেই বসবাস করবো। মরবো পাকিস্তানের জন্যই। তবে কখনোই আমদানি করা সরকারকে মেনে নেবো না।

তিনি বলেন, প্রতিবার যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, জনগণ তা উদযাপন করেছে। কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করার সময়ে গণবিক্ষোভ হয়েছে। আমরা আমদানি করা সরকারকে মেনে নেবো না। যে ঘটনা ঘটে গেঠে তার বিরুদ্ধে প্রতিবাদ করার প্রত্যয় ঘোষণা করেছে জনগণ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ