spot_img
spot_img

নবাবপুরের সুরিটোলায় গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

রাজধানীর নবাবপুরের সুরিটোলায় একটি টিনশেড গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট পাঠানো হয়।

তিনি বলেন, পরে আরও ৪টি ইউনিট পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করছে সেনাবাহিনী। আইএসপিআর জানায়, নবাবপুরে আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ