spot_img
spot_img

বায়ুদূষণে আজ শীর্ষ আটে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার (১৪ এপ্রিল) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল ৮টার দিকে ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম স্থানে রয়েছে ঢাকা।

এদিন ২৭৭ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে চীনের বেইজিং। ২২৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। ২০৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৮০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৬৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে চীনের শেনিয়াং।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৬৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গুন। ১৫৮ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৫৭ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে চীনের চংকিং। ১৫৬ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে তাইওয়ানের কাওশিউং।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ