spot_img
spot_img

বৈশাখের প্রথম দিনেই তাপমাত্রার রেকর্ড চুয়াডাঙ্গায়

চৈত্রের শেষে বৈশাখের প্রথম দিনেই তাহপদহে পুড়ছে চুয়াডাঙ্গা। টানা ১৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এ জেলায়। বৃদ্ধি পাচ্ছে হিটস্ট্রোক, হৃদরোগসহ গরমজনিত রোগ।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৩টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা বেঁড়ে দাড়ায় ৪১.৭ ডিগ্রি।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, প্রতিদিনই জেলায় তাপমাত্রা বাড়ছে। তীব্র তাপদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে। বৃষ্টির সম্ভাবনা না থাকায় তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই। বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৭ ডিগ্রি। বাতাসের আদ্রতা ১৪ শতাংশ। এর আগে দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৩ ডিগ্রি।

একটানা তাপমাত্রা বেড়ে যাওয়ায় হিট স্ট্রোক, হৃদরোগ, ডায়রিয়া, শিশুদের নিউমোনিয়াসহ গরমজনিত রোগ বাড়ছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিনই ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে ডায়রিয়া ও টাইফয়েড রোগীই বেশি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ