spot_img
spot_img

আজ ঢাকায় আসছেন ডোনাল্ড লু

আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুদিনের সফরে আজ মঙ্গলবার (১৪ মে) ঢাকায় আসছেন।

লু’র এ সফরে সঙ্গে দিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনার পাশাপাশি সে দেশের পররাষ্ট্র দপ্তর আরোপিত ভিসানীতি ও র‌্যাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে আলোচনা করবে ঢাকা। ঢাকার কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ঢাকা সফরের সময় ডোনাল্ড লু বাংলাদেশরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

পাশাপাশি তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে।

গতকাল সোমবার ঢাকায় একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছেন, ডোনাল্ড লু’র আসন্ন ঢাকা সফরের সময় র‌্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ