spot_img

দল পরিবর্তনের রাজনীতি আমি কখনই করিনি : সাক্কু

আমি আওয়ামী লীগে যোগ দিলে ছয় মাস আগেই দিতে পারতাম। ছয় মাস আগ থেকে তো ইলেকশনের কার্যক্রম শুরু হয়েছে। এমন অনেক অফার এসেছিল। দল পরিবর্তনের রাজনীতি আমি কখনই করিনি। ৪৪ বছর ধরে রাজনীতি করি, সব সময় একভাবেই চলেছি বলেছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমি আওয়ামী লীগে যোগ দিলে ছয় মাস আগেই দিতে পারতাম। ছয় মাস আগ থেকে তো ইলেকশনের কার্যক্রম শুরু হয়েছে। এমন অনেক অফার এসেছিল। দল পরিবর্তনের রাজনীতি আমি কখনই করিনি। ৪৪ বছর ধরে রাজনীতি করি, সব সময় একভাবেই চলেছি। মেয়র তো দুবার হয়েছি, এবার তো ধরেন বোনাস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ