spot_img

তুরস্ক থেকে ৩৬৯ মিলিয়ন ডলারের ড্রোন কিনবে কুয়েত

তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বাইকারের কাছ থেকে টিবি২ ড্রোন কেনার জন্য ৩৬৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছে কুয়েত। দুই সরকারের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই চুক্তি হয়।

মঙ্গলবার (১৩ জুন) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কুয়েতি সেনাবাহিনী।

তবে ঠিক কয়টি ড্রোন কেনা হবে এবং কখন সরবরাহ করা হবে, তা বিবৃতিতে বলা হয়নি।

সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানের যুদ্ধে বাইকার টিবি২ ড্রোনের সাফল্যের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে এই ড্রোনের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। এছাড়া রুশ বাহিনীকে ব্যর্থ করার কাজে ইউক্রেনের সামরিক বাহিনীও তুরস্কের এই ড্রোন ব্যবহার করে।

এই চুক্তির ফলে কুয়েত ২৮তম দেশ হিসেবে বাইরাকতার টিবি২ ড্রোন ক্রয় করল।

সূত্র : মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ