spot_img
spot_imgspot_img

কয়েকদিনের মধ্যেই মোতায়েন করা হবে রাশিয়ার পরমাণু অস্ত্র: বেলারুশ প্রেসিডেন্ট

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন, বেলারুশে আর মাত্র কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে।

মঙ্গলবার (১৩ জুন) এই ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট।

তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে পৌঁছাবে। তার দেশ এসব অস্ত্র গ্রহণ করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমার মনে হয় আমরা দীর্ঘদিন ধরে যে প্রস্তুতি নিচ্ছিলাম তা শিগগিরই বাস্তবায়িত হতে যাচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা করেছিলেন, আগামী জুলাই মাসের গোড়ার দিকে তার দেশের ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র বেলারুশে মোতায়েন করা হবে। কৃষ্ণসাগর তীরবর্তী সোচি শহরে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর সঙ্গে এক বৈঠকের পর তিনি এ ঘোষণা দিয়েছিলেন।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ