গত ১৭ বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো। কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে- এমনটাই মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির।
তিনি বলেন, প্রশ্নে ভুল ছিল। এটা ট্যাকনিক্যাল সমস্যা। যা সমাধান করার জন্য বোর্ড আশ্বাস দিয়েছে। যত সমস্যাই হোক না কেন? আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা শিক্ষার্থীদের সঙ্গেই আছি।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার হিসেবে কোনো দাবি করলে ছাত্রলীগের সন্ত্রাসীরা সেটার পক্ষে থাকতো উল্লেখ করে নাসির বলেন, কিন্তু ছাত্রদল সরকারের বিপক্ষে গিয়ে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। আমরা সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য বলেছি। আমরা শুনেছি গতকালই সারাদেশের বিভিন্ন বোর্ডের কর্মকর্তা, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টরা মিটিং করেছেন। আমি মনে করি এটার একটা ভালো সমাধান হবে।
প্রসঙ্গত, চলমান দুর্যোগ ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ভোগান্তির অভিযোগে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি শুরু করেছেন রাজধানীর বিভিন্ন কলেজের সম্মিলিত উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। আজ দুপুর পৌনে ১২টায় রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীরা তাদের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলমান রয়েছে।










