spot_img

সরকার জনগণকে কার্যকর নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমীর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণকে এখন নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই নিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

তিনি দাবি করেন, সরকার জনগণকে কার্যকর নিরাপত্তা দিতে পারছে না।

চট্টগ্রাম নগরে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান লেখেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’

তিনি আরও বলেন, ‘জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ, সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?’

চট্টগ্রামের ওই হামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জামায়াত আমীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ