spot_img
spot_img

কাবুলের প্রায় ৪০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে তালেবান

আফগানিস্তানের অধিকাংশ বড় শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর এবার দেশটির রাজধানী কাবুলের ওপর সাঁড়াশি আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তালেবান। দক্ষিণে কন্দহর, লস্করগাহ, গজনি নিয়ন্ত্রণের পর কাবুলের প্রায় ৪০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে তালেবান বাহিনী।

অন্যদিকে, পশ্চিমের শহর হেরাতের দিক থেকেও এগিয়ে আসছে কয়েক হাজার তালেবান সদস্য।

গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানের ছ’টি প্রাদেশিক রাজধানী নিয়ন্ত্রণে নিয়েছে তালেবানরা। এই পরিস্থিতিতে আমেরিকা-সহ পশ্চিমা দেশগুলোর কাবুলের দূতাবাস খালি করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ইতোমধ্যে আফগানিস্তানে কর্মরত আমেরিকার বেসামরিক নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে ফের কাবুলে সেনা পাঠিয়েছে পেন্টাগন।

এরই মধ্যে আফগান সীমান্তের গেটগুলো খোলার বিষয়ে তালেবান নেতৃত্বের সঙ্গে আলোচনা শুরু করেছে পাকিস্তান। বালুচিস্তান এবং কান্দাহার সংযোগকারী চমন গেট ইতিমধ্যেই খুলে দেওয়া হয়েছে।

পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (১৩ আগস্ট) তালেবানের সঙ্গে সফল আলোচনার প্রেক্ষিতে ফের খুলে দেওয়া হয়েছে চমন সীমান্ত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ