আফগানিস্তানের রাজধানী কাবুলের ১১ কিলোমিটার (৭ মাইল) সীমার মধ্যে পৌঁছে গেছে তালেবান।
শনিবার (১৪ আগস্ট) দক্ষিণের চর আসিয়াব শহরে পৌঁছানোর মধ্য দিয়ে তারা এই মাইলফলক অর্জন করেছে।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার চর আসিয়াব শহরে তালেবানের পৌঁছানোর খবরটি নিশ্চিত করেছেন লগার প্রদেশের আইনপ্রণেতা হোদা আহমাদি।
আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, যেকোনো দিন তালেবানের যোদ্ধারা কাবুলে ঢুকে যেতে পারে।
স্থানীয় এক আইনপ্রণেতার বরাতে জানিয়েছে, আফগান সরকার যদি এ তথ্য নিশ্চিত করে তাহলে এটিই হবে কাবুলের সবচেয়ে কাছে তালেবানের সর্বশেষ অবস্থান এবং রাজধানী থেকে তালেবানদের দূরে রাখার জন্য লড়াই করে আসা আফগান বাহিনীগুলোর জন্য আরেকটি ধাক্কা।
কাবুলের পতনের সম্ভাবনা এখন এত দ্রুত সামনে চলে এসেছে যে সেখান থেকে মার্কিন কূটনীতিক ও নাগরিকদের নিরাপদে তুলে নিয়ে যাবার জন্য তিন হাজার সৈন্য ‘সাময়িকভাবে’ আফগানিস্তানে পাঠিয়েছে বাইডেন প্রশাসন।












