spot_img

গাজীপুরে শোক দিবস পালনে ১৫০টি গরু দিলেন সিটি মেয়র

জাতীয় শোক দিবস সুষ্ঠু ও সফলভাবে পালনের লক্ষে গাজীপুর সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড, থানা, বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রায় ১৫০টি গরু বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) দুপুরে গাজীপুর সিটি মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নিজ উদ্যোগে নগরীর ছয়দানাস্থ বাসভবন প্রাঙ্গনে এসব গরু বিতরণ করা হয়।

এই সাথে শোক দিবসের অনুষ্ঠানের ব্যয় নির্বাহের জন্য প্রতিটি ওয়ার্ডে ৫০ হাজার টাকা করে প্রদান করা হয়।

এদিকে গাজীপুরের কাপাসিয়ায় স্থানীয় অসহায়, এতিম ও দুস্থ মানুষের মাঝে গরুর গোস্ত বিতরণের লক্ষ্যে ১৫টি গরু বিতরণ করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার টোক নয়ন বাজার বণিক সমিতি কার্যালয়ে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের যৌথ উদ্যোগে ওই ১৫টি গরু বিতরণ করেন। গরু বিতরণ অনুষ্ঠানে দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ