spot_img

দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা : মির্জা ফখরুল

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন। আবারও আওয়ামী লীগ নেতাকর্মীরা ১৫ই আগস্ট মাঠে নেমে সহিংসতা করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছেন।

বুধবার (১৪ আগস্ট) সকালে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার রক্তত্যাগের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা দেশে আজকের বিএনপিকে শক্তিশালী করে গড়ে তুলেছি। আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিভেদ না রেখে ঐক্যের মধ্য দিয়ে চলা। আমাদের দায়িত্ব হচ্ছে ১৫ আগস্ট তারা যে পরিকল্পনা করছে রাজপথে থেকে সেটা প্রতিহত করা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ