spot_img
spot_img

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার দোরাইস্বামীর বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

বুধবার (১৪ সেপ্টেম্বর) গণভবনে এ সাক্ষাৎ করেন তিনি।

এর আগে গত রোববার (১১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হাইকমিশনার দোরাইস্বামীর সম্মানে বিদায়ী লাঞ্চের আয়োজন করেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

এ ছাড়াও সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন বিক্রম দোরাইস্বামী।

২০২০ সালের অক্টোবরে ঢাকায় আসেন ভারতীয় এই হাইকমিশনার। প্রায় দুই বছর ঢাকায় দায়িত্ব পালন শেষে নয়াদিল্লি ফিরে যাচ্ছেন বিক্রম দোরাইস্বামী।

দোরাইস্বামীকে যুক্তরাজ্যের ভারতের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ