spot_img
spot_img

দুর্ভিক্ষের আশঙ্কার মধ্যেও উত্তর কোরিয়ার সেনাদের শক্তি প্রদর্শন

উত্তর কোরিয়া অতীতে অনেক দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে এবং এখন দেশটির নেতা কিম জং উন সামনে মারাত্মক খাদ্য সংকট হতে পারে বলে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন। এমন সংকটময় পরিস্থিতিতেই নিজেদের শক্তি প্রদর্শন করেছে উত্তর কোরিয়ার সেনারা।

বুধবার (১৪ অক্টোবর) আরন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ওই ভিডিওতে উত্তর কোরিয়ার সেনাদের খালি হাতেই শক্তি প্রদর্শন করতে দেখা গেছে।

রাজধানী পিয়ংইয়ংয়ে আয়োজিত ওই সামরিক প্রদর্শনী মঞ্চে বসে দেখছিলেন কিম জং উন ছাড়াও দেশটির কয়েকজন শীর্ষ পর্যায়ের নেতারা। ওই ভিডিওতে দেখা গেছে, সেনা সদস্যরা হাত আর মাথা দিয়ে ইট এবং টাইলস ভেঙে ফেলছে। এছাড়া সেনাদের শরীরে বাঁধা শিকড় ভেঙে ফেলতে দেখা গেছে। দেখা গেছে শরীরের চাপে লোহার রড বাঁকা করে ফেলতে।

উত্তর কোরিয়া ইস্পাত কঠিন মুষ্টিতেই দেশকে রক্ষা করতে পারে, শত্রুদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্যই ওই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

কয়েক দিন আগেও অত্যাধুনিক বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা যাচাইয়ে সিরিজ পরীক্ষার অংশ হিসেবে নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। এদিকে উত্তর কোরিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা সত্য হলে পূর্ব এশিয়ার সামরিক সমীকরণ বদলে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ওই ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা যাচাইয়ের পাশাপাশি সামরিক সরঞ্জামের দিক দিয়ে যুদ্ধক্ষেত্রে নিজেদের সক্ষমতা প্রদর্শন করতেই নতুন পরীক্ষা চালানো হয় বলে দাবি দেশটির।

সূত্র: বিবিসি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ