বৃহস্পতিবার | ১৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের কঠোর হাতে দমন করা হবে: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আমরা পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে, যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের কঠোর হাতে দমন করা হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কুষ্টিয়া শহরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের পূর্বে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হানিফ বলেন, কুমিল্লায় মন্দিরে দুর্গোৎসব চলাকালে হিন্দু ধর্মের লোক পবিত্র কুরআন শরীফ রেখেছিল, এ কথা কেউ বিশ্বাস করবে না। এটা রাখাই হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করার জন্য।

হানিফ আরও বলেন, দেশের উন্নয়ন-অগ্রগতিতে ঈর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত জোটের ইন্ধনে এ ঘটনা ঘটানো হয়েছে। এর মাধ্যমে তারা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকার ইতিমধ্যে এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নিয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ